Tag Archive

পায়রার ভাঙন

By কানিন কিরণ

— নজরুল ইসলাম কিরণ পায়রার পাড়ে দাঁড়িয়ে আমি দেখছি ক্ষ্যাপা বান ভাঙছে সবুজ বন-বাগিচা থামছে পাখির গান। ভাঙছে পাড়ের বসত ভিটা কাঁদছে কত বালক সহায় তাদের আছেন যেটুক মহান প্রতিপালক। তীরে বসে ভাবছে তারা নেইকো যাদের বাড়ি মাটির মায়া অশ্রু ঝরায় নিঃস্ব পুরুষ-নারী। »