কবিতা
পুনরাবৃত্তি
পাকিস্তানের পতাকা হাতে ট্রেনের ছাদে চেপে ৪৭ এ ভারত ছেড়েছিল বাবর আলী সাথে নেয়া দলিল দস্তাবেজ আর জমি বিক্রির কাচা টাকার পোটলা চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়েছিল কিষাণগঞ্জ ইস্টিশন পার হয়েই…. তবু কষ্ট হয়নি বাবর আলীর ভরসা ছিল হাতে থাকা পাকিস্তানী পতাকা। এক সময় সৈয়দপুর ইস্টিশনে ঢুকে পড়া রিফিউজি ট্রেন থেকে জল খাবারের সন্ধানে নেমে পড়েছিলেন তিনি। স্বর্গের চাবির সন্ধানে বহুকাল ঘুরে... »
সমতা
একই জমিনে সমান্তরাল ক্ষণিক দাঁড়িয়ে থাকাই সাম্য নয়। সাম্যের পুরোনো হিসাব উদরের সমতায়। — এস. এম. আব্রাহাম লিংকন »
নিরস্ত্র বলিদান
ফিলোসফিক্যালী তুমি মার্কসীস্ট না কি গান্ধীর অনুসারী তা আমার অজ্ঞাত । এ বিশ্বাস আমার আছে রাজাকারেরর ধূসর রং তোমায় ছুঁতে পারেনি। বিধি নিষেধের বেরিকেডে হয়তো এ শব্দটি নিষিদ্ধ , তবুও বলি– কমরেড তোমার চেগুয়েভারার মত অবয়ব আকাশ জুড়ে ক্যানভাস হয়ে ভেসে উঠবে! কাপুরুষের হাতে তোমার নিরস্ত্র বলিদান বহুকাল কলঙ্কের তিলক হয়ে খাবলে খাবে বাংলাদেশকে। — এস. এম. আব্রাহাম লিংকন »
অধম
তোমার হন্তাকারী মরদ নয় মাগীর অধম নতুবা পিছন থেকে তোমায় গুলি করে ? তোমার ঘাতককে বঞ্চিত বিদ্রোহী জোয়ান সম্বোধনে আমরা তোমার খূনি বনে গেছি নিজের অজান্তেই। — এস. এম. আব্রাহাম লিংকন »
একাকীত্বের পাণ্ডুলিপি
পৃথিবীর অবসাদ ঘর বাঁধে ঘাসের শরীরে, মেঘেদের নির্যাসে মৃত্তিকার দেহ ঋদ্ধ হয়, জৈবিক যাতনার কাদাজল ছোঁড়াছুড়ি করে, অবশেষে একাকীত্ব বোঝে সে যে পার্থিব নয়। প্র্রস্তর যুগ হতে ভেসে আসা বাতাসের ঘ্রাণে, কবোষ্ণ রূপ নেয় ঝিঁঝিঁদের নিস্ফলা গান, ব্র্রীহিশূন্য ধূ ধূ মাঠে গ্লানিময় কৃষকের প্রাণে. ধেয়ে আসে রু শীতের অনুদান। মননের উন্মেষ ভীড় করে অবসন্ন মনে, গতিহীন কক্ষপথে নক্ষত্র হয়ে যায় একা, দগদগে হয় বোধ... »
চোখের পাতায় ভাঁজ পড়েছে
তোমার চোখের পাতায় লুকিয়ে থাকা একটি বালুকণা সম্বর সৃষ্টির এষণায় উন্মুখ ; পাতা – গিরি পথে সে হাঁটছে প্রবল আক্রোশে ; লক্ষ্য চোখ- সায়র জয়; ণিকের ভেসে থাকা; লখিন্দরের মতো… সে চঙ্ক্রমণ করছে; কখনো আলেকজান্ডার কখনো সে নেপোলিয়ন হঠাৎ অন্ধকারের মতো কালো কিছু সৈন্য রোধ করলো তার জয়স্বপ্ন সুন্দর, সুগঠিত, সুসজ্জিত, আবেগ অনুভূতিহীন কালো সৈন্যগুলোর কাছে অবরুদ্ধ সে- তবু কান্ত কণাটি যখন... »
লজ্জা
— এস. এম. আব্রাহাম লিংকন সমগ্র আফগানের মৃত্তিকা এখন মলিন তামাটে। তোমার হাজার কোটি ডলারের চৌকস গোয়েন্দারা খুঁজে পায়নি লাপাত্তা লাদেন কে ! আলেন্দ্রে থেকে বঙ্গবন্ধু কখন মৃত্যু বরণ করবে তার লগ্ন নির্ধারন তুমি করেছিলে। কিন্তু পারোনি টু-ইন-টাওয়ার রক্ষা করতে। তোমার ব্যর্থতার ক্ষোভে তামা হয়ে গেল কান্দাহার কাবুল। তোমার ঐরশজাত তালেবান তোমাকেই ঘৃনা করে। তোমার কি লজ্জা হয়না সাম্রাজ্যবাদ? »
ভয়
— এস. এম. আব্রাহাম লিংকন বিরামহীন বিরতিতে জীবন অতিষ্ঠ সূর্যকে ঢেকে ধরার প্রয়াস এখানে বড্ড বেশী। প্রতিবাদী যুবকের তুলি ধরবার আঙ্গুল গুলো অলস ঘুমায়। পোস্টারের কাগজ খেয়ে ফেলেছে তেলাপোকা। শুনেছি জলপাই রংয়ের ট্যাংক গুলো আর ভয় দেখাবেনা, কিন্তু ‘ ইদানিং ভয় পেয়ে বসে আছি কারন ট্যাংক ওয়ালারাঅতীতে সত্য বলেনি কখনো। »
আটা আর সোয়াবিনের গল্প
— এস. এম. আব্রাহাম লিংকন ঝড়- হাজী আটা গিলেনি কোনদিন পায়ুপথ দিয়ে র্দুগন্ধ ছড়ায় বলে এমনকি সোয়াবিন খায় এমন পাবলিকের সাথে যোগাযোগে ছিল তাঁর অনিহা কমদামে আটা আর সোয়াবিন গেলা পাবলিক তাঁর কাছে ছিল ইতরসম তিনি খাঁটি সরিষাভোজি নাগরিক হিসেবে গত হয়েছেন তাও দশক দুই কমিউনিস্টদের লাইনে দাঁড়িয়ে ন্যায্য মূল্যে আটা আর সোয়াবিনের দাবীতে একদা শ্লোগান দিত ঝড়- হাজীরই নাতী মেহেদী হাসান! অবশ্য তাঁর জীবদ্দশাতেই ভদ্র পাড়ার... »
পায়রার ভাঙন
— নজরুল ইসলাম কিরণ পায়রার পাড়ে দাঁড়িয়ে আমি দেখছি ক্ষ্যাপা বান ভাঙছে সবুজ বন-বাগিচা থামছে পাখির গান। ভাঙছে পাড়ের বসত ভিটা কাঁদছে কত বালক সহায় তাদের আছেন যেটুক মহান প্রতিপালক। তীরে বসে ভাবছে তারা নেইকো যাদের বাড়ি মাটির মায়া অশ্রু ঝরায় নিঃস্ব পুরুষ-নারী। »

