লজ্জা

Friday, May 22, 2009

— এস. এম. আব্রাহাম লিংকন

সমগ্র আফগানের মৃত্তিকা
এখন মলিন তামাটে।
তোমার হাজার কোটি ডলারের
চৌকস গোয়েন্দারা
খুঁজে পায়নি লাপাত্তা লাদেন কে !
আলেন্দ্রে থেকে বঙ্গবন্ধু
কখন মৃত্যু বরণ করবে

তার লগ্ন নির্ধারন তুমি করেছিলে।
কিন্তু পারোনি টু-ইন-টাওয়ার রক্ষা করতে।
তোমার ব্যর্থতার ক্ষোভে তামা হয়ে গেল
কান্দাহার কাবুল।
তোমার ঐরশজাত তালেবান
তোমাকেই ঘৃনা করে।
তোমার কি লজ্জা হয়না
সাম্রাজ্যবাদ?

Tags: , , , , ,

মন্তব্য করুন