আটা আর সোয়াবিনের গল্প

Friday, May 22, 2009

— এস. এম. আব্রাহাম লিংকন

ঝড়- হাজী আটা গিলেনি কোনদিন
পায়ুপথ দিয়ে র্দুগন্ধ ছড়ায় বলে
এমনকি সোয়াবিন খায় এমন পাবলিকের সাথে
যোগাযোগে ছিল তাঁর অনিহা
কমদামে আটা আর সোয়াবিন গেলা পাবলিক
তাঁর কাছে ছিল ইতরসম
তিনি খাঁটি সরিষাভোজি নাগরিক হিসেবে
গত হয়েছেন তাও দশক দুই
কমিউনিস্টদের লাইনে দাঁড়িয়ে ন্যায্য মূল্যে
আটা আর সোয়াবিনের দাবীতে একদা শ্লোগান দিত
ঝড়- হাজীরই নাতী মেহেদী হাসান!
অবশ্য তাঁর জীবদ্দশাতেই
ভদ্র পাড়ার আহারের টেবিলগুলোতে
উচ্চ রক্ত চাপ এবং বহু মুত্রের সুবাদে
স্হায়ী আসন পেয়েছিল আটা আর সোয়াবিন ।

চড়া মূল্যের বাজারে
আটা আজ বিতারিত- নমস্যদেরও নাগাল থেকে।
কবরে পত্রিকার প্রবেশাধিকার থাকলে
খবরটা শুনে খুশীই হতেন হাজী সাহেব
মূল্য সন্ত্রাসের কারণে হলেও
ইজ্জত খোয়ানো আটার হাত থেকে
আপাততঃ নাতি-পুতিরা রক্ষা পেয়েছে।

Tags:

মন্তব্য করুন