পায়রার ভাঙন
— নজরুল ইসলাম কিরণ
পায়রার পাড়ে দাঁড়িয়ে আমি
দেখছি ক্ষ্যাপা বান
ভাঙছে সবুজ বন-বাগিচা
থামছে পাখির গান।
ভাঙছে পাড়ের বসত ভিটা
কাঁদছে কত বালক
সহায় তাদের আছেন যেটুক
মহান প্রতিপালক।
তীরে বসে ভাবছে তারা
নেইকো যাদের বাড়ি
মাটির মায়া অশ্রু ঝরায়
নিঃস্ব পুরুষ-নারী।


কানিন কিরণ, আপনার ছড়াটিতে ধর্মীয় প্রভাব প্রকট।
প্রিয় কিরণ,
আপনার প্রেচষ্টা ভাল। আরও এচষ্টা করুন। বেশী বেশী ছড়া পড়ুন। উপেন্দ্র, সুকুমার, রবীন্দ্রনাথ ,নজরুল সবশেষে আলমাহমুদ পড়ুন।