প্রসঙ্গ গ্রামান্তর

“গ্রামান্তর” একটি অন-লাইন ভিত্তিক সাহিত্য পত্রিকা। বাংলাদেশে অন-লাইন জগৎতে যা একান্তই মৌলিক একটি বিষয়। এ যাবৎ সাহিত্যকে আবলম্বন করে বাংলা ভাষায় বহু পত্র-পত্রিকা প্রকাশিত হয়েছে কিন্তু অন-লাইন ভিত্তিক মৌলিক কোনো সাহিত্য পত্রিকা বাংলা ভাষায় নেই বললেই চলে। তাই বাংলা সাহিত্যের বৈশ্বিক বিচরণের লক্ষে বর্তমান প্রযুক্তিক বিশ্বে বাংলা সাহিত্যকে তুলে ধরার জন্যে গ্রামান্তরের এই পথ চলা শুরু।

 

“গ্রামান্তর” সাহিত্য পত্রিকাটিতে প্রচলিত সাহিত্যিক শাখাগুলোর বাইরেও থাকবে গ্রামীণ, নাগরিক এবং বিশ্ব সাহিত্যের নানা সংবাদ। পাঠকদের থাকবে যেকোনো লেখা নিয়ে মত প্রকাশের স্বাধীনতা। তবে মত প্রকাশের ক্ষেত্রে কোনোরকম অশ্লীল বা অপ্রাসঙ্গিক উক্তি করা যাবে না।


Comments are closed.